শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

জহির উদ্দিন স্বপন ও আফরোজা খানম রিতার পদে বদল: মন্ত্রিসভায় বড় রদবদলের প্রস্তুতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 22, 2026,
  • 88 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: জহির উদ্দিন স্বপন ও আফরোজা খানম রিতার পদে বদল: মন্ত্রিসভায় বড় রদবদলের প্রস্তুতি

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে তার দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে এবং আফরোজা খানম রিতাকে পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সূত্র।

আর তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে সদ্য শপথ নেওয়া ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আর পর্যটনমন্ত্রী হতে পারেন রশিদুজ্জামান মিল্লাত। তিনিও আজ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও দুজন। তারা হলেন, ড. আবদুল মঈন খান ও সাচিং প্রু জেরী। তাদের মধ্যে মঈন খানকে স্থানীয় সরকার বিষয়কমন্ত্রী এবং সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।

আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo