শিরোনামঃ
মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর। বরিশালে জেলেদের সঙ্গে ট্রলারে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। ২০ বছর পরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী, তারেক রহমান মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী বরিশাল শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে আফরোজা খানম নাসরীন জীবনে বহুত টিকটক করেছি আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি হিজলায় মেঘনা তীরে উদ্ধার হওয়া কিশোরীর পরিচয় শনাক্ত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রংপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা: গ্রেপ্তার ২ আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা

বরিশাল শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে আফরোজা খানম নাসরীন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, August 24, 2026,
  • 28 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বরিশাল শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে আফরোজা খানম নাসরীন

বরিশালের ঐতিহ্যবাহী ও দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান চিকিৎসাসেবা প্রতিষ্ঠান শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য মনোনীত হয়েছেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বরিশালের সুপরিচিত মুখ আফরোজা খানম নাসরীন।

গত ২০ আগস্ট শেবাচিম হাসপাতালের পরিচালক ও পরিচালনা কমিটির সদস্য সচিব ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর স্বাক্ষরিত এক পত্রে তার সদস্য মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণাঞ্চলের প্রায় ১০ জেলার মানুষের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। নতুন পরিচালনা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী) জহির উদ্দিন স্বপন।

আফরোজা খানম নাসরীন পরিচালনা কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা শেবাচিম হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সেবার পরিবেশ উন্নত করা এবং বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo