শিরোনামঃ
ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার বরিশালে চিপস চকলেট এর প্রলোভণ দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ ঝালকাঠির ৫৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২৫ নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে করলেন চার সন্তানের মা বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ১০ দিনের সাজাপ্রাপ্ত কয়েদির মুক্তির দিনে মৃত্যু লাল শাপলার অপরূপ সৌন্দর্যে বদলে যাচ্ছে সাতলা বিলের পর্যটনচিত্র মাদক সেবন করায় ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি, গভীর শোক ও উদ্বেগ বাংলাদেশের

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি, গভীর শোক ও উদ্বেগ বাংলাদেশের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 27, 2026,
  • 1 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি, গভীর শোক ও উদ্বেগ বাংলাদেশের

 

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালের পরিস্থিতি নিয়ে পাওয়া বিভিন্ন প্রতিবেদনে শত শত মানুষের নিখোঁজ হওয়ার কথা জানা গেছে। নিখোঁজদের অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও সরকার এই কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। দুর্যোগে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ দ্রুত নিখোঁজদের সন্ধান ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার আশাও প্রকাশ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

বুধবার (২৬ আগস্ট) ভোরের দিকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরাঞ্চলীয় রসুয়া জেলায় চীনের তিব্বত ও নেপালের সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩৪১ জন বিদেশি পর্যটক নিখোঁজ রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নেপাল পর্যটন বোর্ড জানায়, এলাকায় ভ্রমণরত পর্যটক ও স্থানীয়দের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে অনুসন্ধান চালানো হচ্ছে। পর্যটন বোর্ডের হিসাব অনুযায়ী, নিখোঁজ ৩৪১ জন বিদেশি নাগরিকদের তালিকায় রয়েছেন ১০৫ জন ভারতীয়, ১৭ জন মালয়েশিয়ান, ১২ জন ব্রিটিশ, ৪ জন দক্ষিণ আফ্রিকান, ৩ জন আমেরিকান, ১ জন অস্ট্রেলিয়ান, ১ জন ডাচ নাগরিকসহ আরও অনেক বিদেশি নাগরিক, যাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo