শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

পিরোজপুরে ৪০ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 3, 2022,
  • 286 সংবাদটি পঠিক হয়েছে

নিখোঁজের ৪০ ঘণ্টা পর সাতক্ষীরার সেই সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ হীল কাফির মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের গাজীপুর এলাকার কঁচা নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আবু বকর।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে নিখোঁজের পর রাজস্ব কর্মকর্তার মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে। পিরোজপুর সদর উপজেলার গাজীপুর এলাকা থেকে স্থানীয়রা মরদেহটি কঁচা নদীতে ভাসতে দেখে। স্থানীয়ভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করেছে।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আবু বকর বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করেছি। এর আগে আমাদের চারজনের একটি ডুবুরি দল কঁচা নদীর বেকুটিয়া ফেরিঘাট এলাকায় প্রায় ৩০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা রাজস্ব কর্মকর্তার মরদেহটি হাতে পেয়েছি। বিষয়টি নিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলছি। পরে বিস্তারিত বলা যাবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সার্কেল ২ এর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ হীল কাফি কঁচা নদীতে বেকুটিয়া ফেরিঘাটে এলাকায় পানিতে পড়ে নিখোঁজ হন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo