শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

মেয়র জাহাঙ্গীরের নামে গ্রেফতারি পরোয়ানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 3, 2022,
  • 313 সংবাদটি পঠিক হয়েছে

 

গাজীপুরের সিটি করপোরেশনের (গাসিক)সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বুধবার (৩১ আগস্ট) ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফরিদ উদ্দিন এ আদেশ দেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের আদালত সূত্রে এ তথ্য জানা যায়।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তার নামে বিভিন্ন জেলায় করা মামলার সংখ্যা এ নিয়ে ৮টিতে দাঁড়িয়েছে।

এর আগে করা ৭ মামলায় তিনি গত ২২ অগাস্ট হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।

‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ নামে একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদী হয়ে এই মামলা করেছেন।

তার আইনজীবী কামাল হোসেন জানান, দণ্ডবিধির ৫০৪/৫০৫/৫০৫(ক) ধারায় জাহাঙ্গীর আলমের নামে এই মামলা করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গাসিক মেয়র জাহাঙ্গীরকে গত বছরের ১৯ নভেম্বর দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

একই অভিযোগে জাহাঙ্গীরের বিরুদ্ধে ওই সময় বিভিন্ন জেলায় মোট ৭টি মামলা হয়।

গত ২২ আগস্ট বিভিন্ন এসব মামলায় তিনি হাইকোর্ট থকে আগাম জামিন পান।

২০১৮ সালে অনুষ্ঠিত গাসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছিলেন জাহাঙ্গীর আলম।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo