শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বরিশাল-খুলনা বিভাগে বিদ্যুতে ব্লাক আউট

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 6, 2022,
  • 289 সংবাদটি পঠিক হয়েছে

ঈশ্বরদী ২৩০/১৩২ উপকেন্দ্রে ত্রুটির কারণে বরিশাল ও খুলনা বিভাগে বিদ্যুৎ বিভ্রাট বা ব্ল্যাক আউট হয়েছে। আজ সকাল ৯টায় পুরো দুই বিভাগ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। বিদ্যুৎ, জালানি ও সম্পদ মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রিড উপকেন্দ্রের ট্রিপের কারণে ওই অঞ্চলের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায় বলে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানিয়েছে। প্রায় ৩ ঘণ্টা পরে খুলনা বিভাগে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। দুপুর সোয়া ১২টা পর্যন্ত বরিশাল বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

এর আগে ২০১৪ সালের ১ নভেম্বর সারাদেশে ব্লাক আউটের ঘটনা ঘটে। তখনও ওই কেন্দ্রটি ট্রিপ করার কারণে ব্লাক আউটের ঘটনা ঘটে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) পাবলিক রিলেশন অফিসার এম বদরুদ্দোজা খান বলেন, সকাল ৯টার দিকে একটু সমস্যা হয়েছিল। ট্রিপের কারণে খুলনা, বরিশাল বিভাগ এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলার আংশিক অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। রাজশাহী অঞ্চলে ত্রিশ মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসে। খুলনা অঞ্চলে সাড়ে ১০টা নাগাদ স্বাভাবিক হয়েছে। কিছুক্ষণের মধ্যেই অন্যান্য অঞ্চল স্বাভাবিক হয়ে যাবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo