বরিশালে হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 17, 2026,
  • 15 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বরিশালে হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগ

 

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স না পাওয়ায় রোগীকে সময়মতো অন্য হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরে ওই রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হানিফ হাওলাদারের স্ত্রী আলেয়া বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়। তবে চালক না থাকায় সরকারি অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। পরে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সচালক গত ১ সেপ্টেম্বর অবসরে যাওয়ার পর থেকেই সেবা বন্ধ রয়েছে।

সরেজমিন দেখা যায়, হাসপাতালের নতুন ভবনের গ্যারেজে পড়ে রয়েছে অ্যাম্বুলেন্সটি। ফলে জরুরি রোগী পরিবহনে স্বজনদের বেসরকারি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে হচ্ছে। গুনতে হচ্ছে বাড়তি টাকা।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুস সাকিব বলেন, ‘অ্যাম্বুলেন্সচালক গত ১ সেপ্টেম্বর অবসরে যাওয়ায় সেবা বন্ধ রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত আবেদন করেও ফলপ্রসূ কোনো ব্যবস্থা পাওয়া যায়নি। শুধু তাই নয়, হাসপাতালের অনেক গুরুত্বপূর্ণ পদও শূন্য রয়েছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo