শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের শিকার হয়ে নবীন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি  ধর্ষণ চেষ্টা মিথ্যা অভিযোগে মামলা করায় নারী গ্রেফতার পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ পটুয়াখালীতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না বলা সেই ওসি প্রত্যাহার বরিশালের ইলিশ বলে ভারতের ইলিশ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

বাড়ল এলপিজির দাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 7, 2022,
  • 320 সংবাদটি পঠিক হয়েছে

 

রান্নার কাজে বহুল ব্যবহৃত এলপি গ্যাসের দাম বেড়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একইভাবে দাম বেড়েছে অটোগ্যাসেরও।

ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৭.৫৫ টাকা সমন্বয় করা হয়েছে। নতুন এ দাম আজ দুপুর ১টার পর থেকে কার্যকর হবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ নতুন দর ঘোষণা করে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল।

এর আগে গত আগস্ট মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১২১৯ টাকা নির্ধারণ করে বিইআরসি।

তারও আগে টানা কয়েকমাস ঊর্ধ্বমুখী থাকার পর মে মাসে থেকে কমতে থাকে এলপি গ্যাসের দাম। মে মাসে এলপি গ্যাসের দর ছিল (১২ কেজি) ১৩৩৫ টাকা, অটোগ্যাস লিটার প্রতি ৬২.২১ টাকা নির্ধারণ করা হয়।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo