শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

বরিশালে বিদেশী অস্ত্র জাল টাকা ও ইয়াবাসহ যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 8, 2022,
  • 501 সংবাদটি পঠিক হয়েছে

 

বরিশালের বাকেরগঞ্জে বিদেশী অস্ত্র, জাল টাকা ও ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। আটককৃতের নাম মোঃ মেহেদী হাসান (২৬)। সে বাকেরগঞ্জ উপজেলার ৪ নং ওয়ার্ড পিয়ারপুর এলাকার মোঃ কুদ্দুস মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নগরীর রুপাতলীস্থ র্যাব-৮ এর কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮ বরিশাল সিপিএসসি কোম্পানির উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।

তিনি জানান, বুধবার ৭ সেপ্টেম্বর রাত আটটায় বাকেরগঞ্জের পিয়ারপুর বাজার এলাকায় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-৮ এর সদস্যরা। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে বাসা থেকে একটি বিদেশী পিস্তল, ৮১ হাজার জাল টাকা ও ৭৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি সুমন বিশ্বাস বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় অস্ত্র, জাল টাকা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেন।

উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম জানান, মেহেদী হাসানের বিরুদ্ধে মারামারি ও চুরির অভিযোগে বাকেরগঞ্জ থানায় আরো দুটি মামলা রয়েছে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo