শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের শিকার হয়ে নবীন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি  ধর্ষণ চেষ্টা মিথ্যা অভিযোগে মামলা করায় নারী গ্রেফতার পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ পটুয়াখালীতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না বলা সেই ওসি প্রত্যাহার বরিশালের ইলিশ বলে ভারতের ইলিশ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

ভোলায় ফেরির ধাক্কায় ৯ জেলেসহ ট্রলারডুবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, September 9, 2022,
  • 310 সংবাদটি পঠিক হয়েছে

 

ভোলায় ফেরির ধাক্কায় ৯ জেলেসহ একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে জেলেদের জীবিত উদ্ধার করেছেন নৌপুলিশ সদস‌্যরা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় জেলেরা জানান, বরিশালের মেহেন্দীগঞ্জ থানার উলানিয়া এলাকার জাকির মাঝির নেতৃত্বে বৃহস্পতিবার রাতে ৯ জেলে ভোলা-লক্ষ্ণীপুর রুটের ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরছিলেন। এ সময় লক্ষ্ণীপুর থেকে আসা কনকচাঁপা নামে একটি ফেরির ধাক্কায় তাদের ট্রলারটি ডুবে যায়। পরে জেলেরা নদীতে ভাসতে থাকেন। খবর পেয়ে নৌপুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে জেলেদের উদ্ধার করে ইলিশা ফেরিঘাটে নিয়ে আসে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ভোলার ইলিশা ফেরিঘাটের ইনচার্জ মো. পারভেজ খান বলেন, রাতে কনকচাঁপা নামের ফেরিটি ইলিশা ঘাটের কাছাকাছি আসে। এ সময় ফেরি থেকে মাইকিং করে জেলেদের দূরে যেতে বলা হলেও ট্রলারটি সরেনি। পরে ফেরিটি ঘাটমুখী করতে ঘুরানোর সময় ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। পরে আমরা দ্রুত নৌপুলিশকে জানাই।

ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জেলেদের জীবিত উদ্ধার করেছি। পরে তাদের ফেরিঘাটে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo