শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

ব‌রিশা‌লে মহাসড়‌কের অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 12, 2022,
  • 268 সংবাদটি পঠিক হয়েছে

দক্ষিণাঞ্চলে ভয়াবহ রকমের সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়া ঠেকাতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে সড়ক বিভাগ। তারই ধারাবাহিকতায় তাৎক্ষণিক সড়ক প্রশস্ত করা না গেলেও সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ।

সোমবার সকালে নগরীর সাগরদী ব্রিজ থেকে শুরু করে দপদপিয়া ফেরি ঘাট পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কের দুই পাশে বরিশাল জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যেগে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান।

তিনি জানান, বরিশাল জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যেগে সাগরদী ব্রিজ থেকে পুরাতন দপদপিয়া ফেরিঘাট পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। শতাধিক স্থাপনা উ‌চ্ছেদ করা হ‌য়ে‌ছে। পদ্মা সেতু চালু হওয়ায় বরিশালের দক্ষিঞ্চলের ছয় জেলায় সড়কে যানবাহনের চাপ বেড়েছে তাই সড়কের পাশে অবৈধ স্থপনা থাকায় প্রায়ই দূর্ঘটনা ঘটছে। আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক বিভাগের কাছে বুঝিয়ে দেবো ।

এসময় রূপাতলির দুটি পেট্রোল পাম্পকে সড়কের নিচ থেকে ট্যাংকি সড়িয়ে নিতে সাত দিনের সময় দিয়েছে নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট, অন্যথায় আইনি ব্যাবস্থা গ্রহন করবেন তি‌নি।

অভিযানে জেলা প্রশাসন ও সড়ক বিভাগকে সহায়তা করে ব‌রিশাল মহানগর পু‌লিশ ও র‌্যাব-৮ এর সদস‌্যরা।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo