শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 21, 2022,
  • 281 সংবাদটি পঠিক হয়েছে

বলিউডের জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব মারা গেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিল্লির ‘এইমস’ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৫৮ বছর বয়সী এ অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত মাসের ১০ আগস্ট জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন এ শিল্পী।

এ অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে ১৫ দিন হাসপাতালে ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে লড়াই করেন তিনি। এরপর শারীরিক অবস্থার উন্নতি লক্ষ করেন চিকিৎসকরা। তবে ১ সেপ্টেম্বর আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন এ শিল্পী।

অসুস্থতার সঙ্গে জ্বর দেখা দিলে রাজুকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এ বিষয়ে রাজুর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক অনিল মুরারকা জানান, হার্ট অ্যাটাকের পর প্রথমে তার অ্যানজিওপ্লাস্টি হয়। দুটি স্টেন্টও বসে। কিন্তু তাতে হার্ট সচল হলেও রাজু সুস্থ হননি। হার্ট সচলের পাশাপাশি মস্তিষ্ক সচল থাকায় তাকে ভেন্টিলেশন সাপোর্টেই রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

টানা ২০ দিন এভাবে চিকিৎসা চলছিল। কিন্তু বুধবার (২১ সেপ্টেম্বর) হঠাৎ সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন জনপ্রিয় এ কৌতুক অভিনেতা।

উল্লেখ্য, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ দিয়ে দর্শকদের মন মাতিয়েছিল রাজু শ্রীবাস্তব। কমেডি নাইটস, বিগ বস, নাচ বালিয়ের মতো জনপ্রিয় টিভি শোতেও তাকে অভিনয় করতে দেখা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo