শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বরিশালে কাবিননামার টাকা না পেয়ে শরীরে আগুন দিলেন নারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, September 23, 2022,
  • 311 সংবাদটি পঠিক হয়েছে

কাবিননামার টাকা না পেয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মোর্শেদা বেগম (৩০) নামে এক নারী।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল নগরের নিউ ভাটিখানা এলাকায় ঘটে এ ঘটনা।

অগ্নিদ্বগ্ধ মোর্শেদা বেগমকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি নিউ ভাটিখানা এলাকার মো. সোহেল রানা হাওলাদারের স্ত্রী।

বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম স্বজনদের বরাত দিয়ে জানান, প্রায় তিন-চারমাস আগে স্বামী সোহেল রানার সঙ্গে মোর্শেদার ডিভোর্স হয়েছে।

খোরপোষ ও কাবিননামার অর্থ দাবি পারিবারিক আদালতে স্বামীর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি সুরাহা হওয়ার কথা থাকলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি।

আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়েছে। এতে ক্ষুদ্ধ হয়ে স্বামী সোহেল রানার ঘরের বাইরে বাথরুমে প্রবেশ করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন ওই নারী।

তিনি আরও জানান, ঘটনার পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বরিশাল নগরের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা বলেন, কাবিননামার ৫০ হাজার টাকা না দেওয়ায় তালাকপ্রাপ্ত এক নারী নিজের শরীরে আগুন দিয়েছেন বলে শুনেছি। তবে বিস্তারিত বেশি কিছু জানতে পারিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo