শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

ডেঙ্গু রোগী বাড়ছে বরিশালে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 27, 2022,
  • 361 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে প্রকট আকার ধারণ করেছে ডেঙ্গু। চলতি মাসে চার জন মারা গেছেন। চিকিৎসাধীন আছেন ৪৬ জন। তবে, আক্রান্তদের বেশিরভাগই রাজধানী থেকে অসুস্থ হয়ে বরিশাল এসেছেন বলে দাবি স্বাস্থ্য বিভাগের। এদিকে এডিস মশা নিধনে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বরগুনার পাথরঘাটা এলাকার দিনমজুর জয়দেব দাস। সাতদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে প্রথমে বরগুনা পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় ধরা পড়ে তিনি ডেঙ্গুতে আক্রান্ত।

শুধু জয়দেব নন, ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাসে মারা গেছেন ৪ জন। আক্রান্তদের রক্তে প্লাটিলেটের শূন্যতা পূরণে ব্যবহৃত সেল সেপারেটর মেশিনও নেই এ হাসপাতালে। অবস্থার অবনতি হলে রোগীদের পাঠানো হয় রাজধানীতে।

তবে বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বেশিরভাগই ডেঙ্গু রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে বরিশাল এসেছেন।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু বলেন, মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিটি করপোরেশন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ৯ মাসে বরিশাল বিভাগে তিনশ ৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo