শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

বরিশালে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 1, 2022,
  • 340 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা ৫৮ মিনিট থেকে ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনী আর উলুধ্বনীতে মুখরতি হয়েছে মণ্ডপগুলো। এবার কৈলাস থেকে দুর্গাদেবী মর্তে এসেছে গজে চড়ে। কৈলাসে ফিরবেন নৌকায় করে।

উৎসবকে কেন্দ্র করে মণ্ডপগুলো সেজেছে নবরূপে। এবার শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সারা দেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এই উৎসবের মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি ও বন্ধন আরও জোড়ালো হবে বলে আশা করেন তারা।

এদিকে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব উপলক্ষে শনিবার বেলা ১১টায় নগরীর কালী বাড়ি রোডের ধর্মরক্ষিণী সভা চত্বর থেকে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের একটি বর্ণাঢ্য শারদ শোভাযাত্রা বের হয়। বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের ধর্মরক্ষিনী সভার সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি থেকে শান্তি এবং সম্প্রীতির বার্তা দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুডু।

এদিকে পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। পাঁচ দিনব্যাপী এই উৎসব আগামী ৫ অক্টোবর শেষ হবে দেবী বিসর্জনের মধ্য দিয়ে। এবার বরিশাল জেলায় ৬০০টি ও মহানগরে ৪৫টিসহ ৬৪৫টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূূজা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo