শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর কাবার সামনে শপথ, তবুও টেকেনি সংসার; প্রবাসীর ৪৯ লাখ টাকা আত্মসাত ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশু, ১৪ দিন পর মায়ের কোলে ফিরল সাদিয়া মধ্যবর্তী নির্বাচনে হারলে বাকি ২ বছর কীভাবে সামলাবেন ট্রাম্প বরিশালে ৫০ বোতল কোডিন সিরাপসহ নারী মাদক কারবারি আটক বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের শোকজ এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল জোড়া কবর জেগে ওঠা’র রহস্য উদ্ঘাটন করলো প্রশাসন নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন জমি লিখে নেয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে দিল সন্তানরা

ভোলায় দুই ট্রলারসহ বিপুল পরিমাণ চোরাই তেল জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 1, 2022,
  • 368 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার দৌলতখানে শুক্রবার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোন পৃথক দুইটি অভিযান চালিয়ে ৬ হাজার ৬শ লিটার সয়াবিন তেল ও ৭৩২ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে। এ সময় চোরাই তেল পরিবহণ কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত দুইটি ট্রলার জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কেএম শফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম দৌলতখানের স্লুইস গেট ও কামালের ডকইয়ার্ড সংলগ্ন মাছঘাট এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে উভয় স্থান থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যারেলে ৬ হাজার ৬শ লিটার সয়াবিন তেল ও ৭৩২ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় চোরাই পণ্য সরবরাহ কাজে ব্যবহৃত দুইটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।

কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। অভিযানে জব্দ দুইটি ট্রলারসহ সয়াবিন তেল ও ডিজেল থানা হেফাজতে রাখা হয়েছে। এর আগে কোস্টগার্ড দক্ষিণ জোন গত ১৭ আগস্ট, ১৯ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর একই এলাকায় অভিযান চালিয়ে পাঁচ চোরাকারবারিকে আটক ও বিপুল পরিমাণ ডিজেল ও সয়াবিন তেল জব্দ করে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo