শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের শিকার হয়ে নবীন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি  ধর্ষণ চেষ্টা মিথ্যা অভিযোগে মামলা করায় নারী গ্রেফতার পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ পটুয়াখালীতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না বলা সেই ওসি প্রত্যাহার বরিশালের ইলিশ বলে ভারতের ইলিশ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

ভোলায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জেলে দগ্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 3, 2022,
  • 429 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় জেলেদের ট্রলারে রান্নার জন্য ব্যবহ্নত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।

গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার ঢালচরের চর নিজাম সংলগ্ন মেঘনা নদীর তিন চর এলাকায় এ ঘটনা ঘটলেও তা জানা যায় আজ। দগ্ধ তিন জেলেকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন-চরনিজাম গ্রামের মজির উদ্দিনের ছেলে নুর আলম, নাসির মাঝির ছেলে মঞ্জু ও রুস্তুম আলীর ছেলে হাবিব উল্লাহ।

ট্রলারে থাকা অন্যান্য জেলেদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আবদুস সালাম জানান, শনিবার রাতে নদীতে জাল ফেলে রাতে রান্নাবান্নার কাজ করছিলেন তিন জেলে। একপর্যায়ে হঠাৎ করে গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তিন জেলে দগ্ধ হন। তাদের উদ্ধার করে রাতেই চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে নুর আলমের শরীর বেশি দগ্ধ হয়েছে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাইয়াজ উদ্দিন খান জানান, দগ্ধদের মধ্যে নুর আলমের অবস্থা খুবই সংকটাপন্ন। তার শরীরের প্রায় এক তৃতীয়াংশ পুড়ে গেছে। অপর দুইজনের শরীরের প্রায় ২০ ভাগে দগ্ধ হওয়ার ক্ষত রয়েছে। তাদেরকে নিবিড় পরিচর্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত নয়। তবে ঘটনাটির খোঁজখবর নেওয়া হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo