ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, July 31, 2022,
  • 388 সংবাদটি পঠিক হয়েছে

সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আবুর রহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় পুলিশসহ আরও অন্তত ৫০জন আহত হয়েছে।

রোববার (৩১ জুলাই) সকালে বিক্ষোভ মিছিল করছিলো জেলা বিএনপি। এসময় পুলিশ মিছিলে বাঁধা দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল নিক্ষেপ করে।

এদিকে সংঘর্ষের ঘটনায় ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) আরমান হেসেনসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে ২০ জন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আরমান হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা অনুমতি না নিয়ে মিছিল করায় আমরা তাদের বাধা দেই। কিন্তু নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারতে শুরু করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরজুড়ে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo