শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

বরিশালে অষ্টমী পূজা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 3, 2022,
  • 302 সংবাদটি পঠিক হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তবে এই উৎসবের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ অষ্টমীর পুষ্পাঞ্জলি, বিহিতপূজা ও সন্ধি পূজার আরতি। সোমবার মহাঅষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের কাছে অধিক তাৎপর্যপূর্ণ। সকাল থেকে নগরীর সদর রোডের জগন্নাথ বাড়ির মন্দিরে চণ্ডিপাঠ এবং চন্দনের সুবাস মুখরিত স্নিগ্ধ করে তুলেছে মণ্ডপ প্রাঙ্গণ। পাশাপাশি পূণ্যার্থীরা পবিত্রচিত্তে দেবী মহামায়ার পায়ে অঞ্জলি প্রদান করে। এরপর প্রসাদ বিতরণ করা হয় ভক্তবৃন্দের মাঝে।

শুক্লাষ্টমীর বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধি পূজা ১০৮টি পদ্ম ও ১০৮ প্রদীপে মায়ের সন্ধ্যারতি হয়। অষ্টমীর সন্ধিক্ষণেই দেবী দুর্গা চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে বধ করেছিলেন। তাই এই সময়েই দেবী চামুণ্ডারূপে আবির্ভূতা হন।

এই দিন কুমারী পূজাও বেশ জনপ্রিয়। কথিত রয়েছে, কুমারীরূপেই কোলাসুরকে বধ করেছিলেন দেবী। বয়স অনুযায়ী কুমারীদের বিভিন্ন নামেও অভিহিত করা হয়। এক বছরের কন্যা ‘সন্ধ্যা’, সাত বছরের ‘মালিনী’, বারো বছরের ‘ভৈরবী’ এবং ষোলো বছরের কন্যাকে ‘অম্বিকা’ নামে ডাকা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo