শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

বরিশালে তিন কেজি গাঁজাসহ আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, July 31, 2022,
  • 374 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে এক মাদক কারবারিকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে নগরীর একতলা লঞ্চঘাট এলাকা থেকে থাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (৩১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। আটককৃত হল, নগরীর ৫ নং ওয়ার্ড ৪ নং পলাশপুরের ঘেরের পাড় এলাকার মোসলেস মিয়ার বাসার ভাড়াটিয়া মো. আবুল কালাম শেখের ছেলে মো. রিয়াজ শেখ (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭ টায় নগরীর একতলা লঞ্চঘাটের পল্টনের উপর মো. আবু বক্করের চা-বিস্কুটের টং দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় মো. রিয়াজ শেখ (ভাসমান) কে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে কোতয়ালি মডেল থানার হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল করিম জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo