শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

মেক্সিকোয় মেয়রসহ ১৮ জনকে গুলি করে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 6, 2022,
  • 316 সংবাদটি পঠিক হয়েছে

মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরের মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় আরও ১৭ জনকে হত্যা করা হয়েছে।

বুধবার (৫ বুধবার) টোটোলাপান শহরের সিটি হলে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও কাউন্সিল কর্মীরা। পুরো ঘটনাটিকে কাপুরুষোচিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছে মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদার দল পিআরডি। খবর বিবিসির।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিবিসির খবরে বলা হয়েছে, ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ করেছে পুলিশ। এতে ভবনের দেয়ালে গুলির চিহ্ন দেখা যায়। হত্যাকাণ্ডের ঘটনার কঠিনতম বিচার দাবি করেছে পিআরডি।

এ ঘটনায় লস টেকুইলোরোস অপরাধী চক্রকে দায়ী করা হচ্ছে। মেয়র মেন্ডোজাকে গুলি করার আগে তার বাবা সাবেক মেয়র হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাকেও হত্যা করে দুর্বৃত্তরা।

হামলাকারীদের গ্রেফতারে টোটোলাপান শহরে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। তল্লাশি চালানো হচ্ছে সন্দেহজনক স্থানে। রাস্তার মোড়ে মোড়ে চেক পোস্ট বসিয়েও তল্লাশি করছে সেনা সদস্যরা।

গত কয়েক বছর ধরে মেক্সিকোয় সন্ত্রাসী গোষ্ঠী তৎপরতা ব্যাপক। স্থানীয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো সাংবাদিক, পুলিশ, মানবাধিকারকর্মীসহ বহু মানুষকে হত্যার সঙ্গে জড়িত বলেও বিবিসি উল্লেখ করেছে।

সূত্র: বিবিসি

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo