শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

বরিশাল বিমানবন্দর এলাকায় অভিযান, ইলিশ জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 8, 2022,
  • 345 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মা ইলিশ পরিবহনের দায়ে দুইজনকে জরিমানা করেছে ‌‌‌ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের থেকে ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

শুক্রবার (৭ অক্টোবর) তাদের বিমানবন্দর এলাকা থেকে এয়ারপোর্ট থানা পুলিশ আটক করে। উপজেলা ও জেলা মৎস্য অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, সকালে বিমানে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বরিশাল বিমানবন্দরে আসেন আলমগীর ও মানুষ নামের দুই ব্যক্তি। এসময় তাদের সঙ্গে থাকা কার্টুন থেকে ৪ কেজি ইলিশ মাছ পাওয়া যায়। নিষিদ্ধ সময়ে ইলিশ বহনের দায়ে দুই জনকে বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানায় সোপর্দ করে বিমানবন্দর প্রশাসন।

পরে ওই দুই ব্যক্তিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ‌‌‌ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা দুই জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

এছাড়াও কার্টুন থেকে উদ্ধার করা ইলিশ স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা। তিনি আরও জানান, এছাড়া এদিন নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo