শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

পিরোজপুরে বাল্যবিয়ে বন্ধ, কাজী ও বর-কনের বাবাকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 8, 2022,
  • 302 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের কাউখালীতে বাল্যবিয়ের অভিযোগে কাজীসহ বর-কনের পরিবারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৭ অক্টোবর) পৃথক স্থানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত কাজী হাবিবুর রহমান ওই চিরাপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজী। তিনি সুবিদপুর গ্রামের মৃত হাফেজ তানজের আলী সরদারের ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার পারসাতুরিয়া গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীর (১৪) বিয়ে ঠিক হয়।

ওই বিয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাজী মো. হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই দিন উপজেলা পারসাতুরিয়া গ্রামের রমিজ সিকদারের ছেলে সৌদি প্রবাসী সজিব সিকাদারের সঙ্গে সুবিদপুর গ্রামের স্কুলছাত্রীর (১৩) বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হয়।

এ সময় বর ও কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই বিয়েতে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে পৃথকভাবে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. খালেদা খাতুন রেখা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি বিয়ে বন্ধ করে তাদের জরিমানা করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo