শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

ইরানের প্রতিবাদী নারীদের সমর্থন দিলেন প্রিয়াঙ্কা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 8, 2022,
  • 286 সংবাদটি পঠিক হয়েছে

মাহসা আমিনির মৃত্যুর পর থেকে ইরান জুড়ে চলছে তীব্র প্রতিবাদ। সে দেশের নারীরা প্রকাশ্যে তাদের হিজাব খুলে ফেলছেন এবং সেগুলো পুড়িয়ে দিচ্ছেন। তাদের উপরেও চলছে অকথ্য অত্যাচার। এ অবস্থায় সারা পৃথিবীর অনেকেই ইরানের নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

সোশ্যাল হ্যান্ডেলে প্রিয়াঙ্কা ইরানের প্রতিবাদী নারীদের প্রতি তার সমর্থনের কথা জানান। অভিনেত্রী লেখেন, ‘সে দেশের নারীদের সাহস তাকে বিস্মিত করেছে। তিনি হতবাক হয়ে গিয়েছেন, কীভাবে তারা রাস্তায় নেমে এত অত্যাচারের মুখে প্রতিবাদ করছেন।’

প্রিয়াঙ্কার ভাষায়, ‘দীর্ঘ দিন ধরে জোর চেপে রাখা হয়েছিল তাদের গলার স্বর, অবশেষে তারা বলতে শুরু করেছে’।

নারীদের কাছে প্রিয়াঙ্কার আবেদন, এই প্রতিবাদে সামিল হওয়ার। তার মতে, সংখ্যা একটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিবাদীদের সংখ্যা যত বাড়বে, তত বাড়বে প্রতিবাদের শক্তি।

উল্লেখ্য, হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে ১৩ সেপ্টেম্বর মাসাকে গ্রেপ্তার করে ইরানি পুলিশ। এরপর পুলিশের হেফাজতে ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। অভিযোগ ওঠে তাকে মারধর করা হয়েছিল। যদিও পুলিশ সেই দাবি অস্বীকার করে। পুলিশের পক্ষে বলা হয়, অন্য বন্দিদের সঙ্গে আটক থাকার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

এরপর থেকেই ইরানে জ্বলছে আগুন। নারীরা প্রতিবাদে রাস্তায় নামেন। কেটে ফেলেন চুল। পুড়িয়ে ফেলেন হিজাব। বিক্ষোভকারীরা এখন সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। প্রতিবাদীদের উপর চলছে নির্মম অত্যাচার। সেই প্রতিবাদীদের পাশেই দাঁড়ালেন প্রিয়াঙ্কা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo