শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

বরিশালে চিকিৎসার বদলে নার্সের হাতে মারধরের শিকার শিশু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 9, 2022,
  • 293 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সুমনের কর্তৃক চিকিৎসা নিতে যাওয়া এক শিশুকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতর স্বজনরা শনিবার (৮ অক্টোবর) বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান। তিনি জানান, রোগী মারধরের অভিযোগে থানায় একটি ডায়েরি হয়েছে। আমরা অভিযোগ তদন্ত করে দেখছি।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ সরকার বলেন, ঘটনার পরপরই তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া এখনও কেউ লিখিত বা মৌখিক কোনো অভিযোগ দেয়নি। তবে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেনেছি এমন একটি অভিযোগ। এজন্য তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে ওই নার্সের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা আহতর মামি সাবেরা খাতুন বলেন, লামিয়া এতিম। ও আমার বাসায় থাকে। শুক্রবার দুপুরে বাড়িতে বসে টিনে ওর হাত কেটে যায়। চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অপারেশন থিয়েটার রুমে দ্বায়িত্বরত নার্স সুমন কোন এ্যানেসথেসিয়া না দিয়ে ক্ষত স্থানে সেলাই করতে যায়। তখন লামিয়া কান্না করলে শিশুটিকে মারধর করেন। ওর গালে এখনও মারধরের ক্ষত স্পষ্ট।

এ ঘটনায় অভিযুক্ত সুমন বলেন, আমি ইচ্ছা করে ওই শিশু রোগীকে থাপ্পড় মারিনি। মূলত তাকে শান্ত করতে চাচ্ছিলাম। তাছাড়া হাত বেশি কেটে যাওয়ায় রক্ত ঝরছিল। দ্রুত চিকিৎসা শুরু করা না গেলে আরও অসুস্থ হয়ে যেত।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo