শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

বিশ্বে করোনায় নতুন আক্রান্ত ২ লাখ ৮৭ হাজারের বেশি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 9, 2022,
  • 286 সংবাদটি পঠিক হয়েছে

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৬০ হাজার ৪২৯ জনে।

এসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ২৫১ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৫৪৭ জনে।

রোববার (৯ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৫৭১ জন এবং মারা গেছেন ১০৬ জন। জাপানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৮৫ জন এবং মারা গেছেন ৮৩ জন। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬০৩ জন।

ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ২৭০ জন। ইতালিতে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭১৬ জন এবং মারা গেছেন ৬০ জন। ফিলিপাইনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৯৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo