শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

ভোলায় ৮ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা, দুই ট্রলার জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 9, 2022,
  • 294 সংবাদটি পঠিক হয়েছে

নিষেধাজ্ঞা অমান‌্য করে ভোলার চরফ‌্যাশন উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে আট জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ট্রলার ও ২০০ মিটার জাল জব্দ করা হয়।

রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাদের জরিমানা করেন ভ্রাম‌্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান।

চরফ‌্যাশন উপজেলার সিনিয়র মৎস‌্য কর্মকর্তা মারুফ হোসেন বলেন, নিষেধাজ্ঞার তৃতীয় দিনে ভোরে উপজেলার সামরাজ ও বেতুয়া এলাকার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান‌্য করে মা ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম‌্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয়। এছাড়া জব্দ জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। ট্রলারের বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রি ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা করেছে সরকার।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo