শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ইসলামের টানে অভিনয় ছাড়লেন অভিনেত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 9, 2022,
  • 275 সংবাদটি পঠিক হয়েছে

বলিউডে টিকে থাকার জন্য তারকারা নিজেকে উজাড় করে দিয়ে দিন-রাত পরিশ্রম করেন। আর সেই দীর্ঘদিনের গোছানো ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন অভিনেত্রী সানা খান। ইসলাম ধর্মকে অনুসরণ করতে ও ধর্মের জন্য কাজ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ফের ধর্মের পথে চলার জন্য বিনোদন জগৎকে ত্যাগ করলেন ভোজপুরী সিনেমার নামী অভিনেত্রী সহর আফসাহ। সামাজিক মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

তিনি লিখেছেন, ‘আমি সকলকে জানাতে চাই যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাকি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই। অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি।’

আফসা আরও লিখেছেন, ‘বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না। কারণ, আমি ছোটবেলায়ও এই ধরনের জীবন যাপন করার কথা ভাবিনি।

হঠাৎ করেই এই ইন্ডাস্ট্রিতে আমি এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি। কিন্তু এর সবকিছুই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’ আল্লাহর নির্দেশ মতোই বাকি জীবনটা কাটাতে চান তিনি। সকলে প্রার্থনা করুন যেন আল্লাহর কৃপায় আমি সৎ জীবনযাপন করতে পারি।

এখনো পর্যন্ত যে জীবনযাপন করেছি তার উপর নয়, বরং এখন থেকে যে জীবনযাপন আমি করব তার উপরে নির্ভর করেই আমাকে মনে রাখা হোক, এই কামনা করব।’ উল্লেখ্য, এর আগে ২০১৯ এ অভিনেত্রী জায়রা ওয়াসিম বলিউড ছাড়েন। বেছে নেন ধর্মের পথ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo