শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

বরিশালে ট্রলিচাপায় পথচারী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, October 11, 2022,
  • 340 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল নগরীর দক্ষিণ পলাশপুর শের-ই বাংলা সড়কে পাথরবোঝাই ট্রলির চাপায় তাজউদ্দিন আহমেদ নয়ন (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

নগরীর কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, পলাশপুর এলাকায় চলমান সড়ক নির্মাণের জন্য একটি ট্রলিতে পাথর নেয়া হচ্ছিল। দক্ষিণ পলাশপুর শের-ই বাংলা সড়কের সন্মুখে অসাবধানতাবশত পথচারী নয়নকে চাপা দেয় ট্রলিটি। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ সময় ঘাতক ট্রলিটি আটক করা হয়। তবে দুর্ঘটনা পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo