শিরোনামঃ
বরিশাল নতুন বাজারে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে কর্মস্থলে অনুপস্থিতি ও অফিস তালাবদ্ধ রাখায় ভূমি কর্মকর্তা বরখাস্ত বরিশালে অস্ত্রের মুখে পরিবার জিম্মি, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি পাথর-পিচ বাদ দিয়ে ইটের সলিং: ঢাকা-বরিশাল মহাসড়কের সংস্কারে নয়ছয় দেশের আট বিভাগে রাবির ভর্তি পরীক্ষা, নতুন কেন্দ্র বরিশাল বিএমডিসির স্বীকৃতি পেল বরিশালের সাউথ এপোলো মেডিকেল কলেজ অন্তবর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে: চরমোনাই পীর কক্সবাজার যাওয়ার পথে বরিশাল শেবাচিম শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২৪ বরিশালে ফুটওভার ব্রিজ-বাস টার্মিনাল ও হকার পুনর্বাসন প্রতিশ্রুতি রক্ষার দাবি সিটি প্রশাসকের কাছে নগরবাসীর

মায়ের জন্য পাত্র চেয়ে ফেসবুকে ছেলের বিজ্ঞাপন!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, August 1, 2022,
  • 315 সংবাদটি পঠিক হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাট্রিমোনিয়াল গ্রুপে মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপনের একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। পোস্টটি দিয়েছেন অপূর্ব নামের এক তরুণ।

কেরাণীগঞ্জে বসবাসকারী ওই তরুণ জানান তার মায়ের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই বাবা মারা যাওয়ার পরে তিনি চিন্তা করেন এমনটি তারপর মায়ের সঙ্গে আলাপ করেই ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছেন।

অপূর্বরা দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। মায়ের জন্য পাত্র চেয়ে লিখেছেন,বাবা মারা গেছে তাই আম্মুর জন্য পাত্র খুজছি। আম্মুর সাথে মানানসই পাত্র খুজছি। অবশ্যই ঢাকার আশে পাশে হলে ভালো।

ব্যবসায়ী বা জব হোল্ডার ,শিক্ষাগত যোগ্যতা কম হলেও সমস্যা নেই। নামাজি হতে হবে মাস্ট। মানে একদম সাদা-মাটা একজন যে আম্মুর জীবনের বাকি চলার পথগুলোর সংগী হবে। ৪২-৫০ বয়স হলে ভালো হয়। মায়ের নাম ডলি আক্তার। বয়স ৪২।

এছাড়াও আরো বিবরণ যুক্ত করেছেন অপূর্ব। অপূর্ব নিজে জি অ্যান্ড জি নামের একটি অনলাইন পোশাক বিক্রয় ব্যবসার সঙ্গে যুক্ত। অপূর্ব বলেন, আমরা দুই ভাই। মা’কে সময় দিতে পারি না। বড় ভাইয়ের সংসার আছে।

আমিও ভবিষ্যতে বিয়ে করব। তখন মা আরও একা হয়ে যাবেন। তাই আমরা সবাই চাচ্ছি, মায়ের একটা সুন্দর জীবন হোক। তাঁর একজন ভালো জীবনসঙ্গী প্রয়োজন। ’

অপূর্ব’র মা ডলি আক্তারও এ বিষয়ে সম্মতি দিয়েছেন। তিনি বলেন, ‘আমার দুই ছেলে। বড় ছেলে বিয়ে করেছে। ছোট ছেলে বিয়ে করেছে। আমিও অনুভব করলাম একজন জীবন সঙ্গীর প্রয়োজন। ’

অপূর্ব বিবাহের গ্রুপে যে পোস্ট দিয়েছেন সেখানে উল্লেখ করেই দিয়েছেন বিয়ে পারিবারিকভাবেই হবে। অপুর্বের এই পোস্টের নিচে শত শত মন্তব্য। যার অধিকাংশই ইতিবাচক। অপূর্বকে বাহবা জানিয়েই মন্তব্য করছেন নেটিজেনরা।

১৯৮৮ সালে ব্যবসায়ী মো. ইয়াদ আলীর সঙ্গে বিয়ে হয় অপূর্বের মা ডলি আক্তারের। ২০১৯ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান মো. ইয়াদ। তাদের দুই সন্তান, বড় ছেলে ইমরান হোসেন বিবাহিত আর ছোট ছেলে মোহাম্মদ অপূর্ব অনলাইন ব্যবসা করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo