শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

মঠবাড়িয়ায় ৬ ফুট‌ দৈর্ঘ্যের অজগর উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 15, 2022,
  • 418 সংবাদটি পঠিক হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী বাজার থেকে ছয় ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী। সাপটির ওজন ৩ কেজি ৮০০ গ্রাম‌।

শনিবার (১৫ই অক্টোবর) সকালে সোনাখালী বাজার সংলগ্ন খাল থেকে এই অজগর সাপ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার সোনাখালি বাজার সংলগ্ন খালে নিজের মাছ ধরার জালে সাপটিকে দেখে স্থানীয় আবু হানিফ। পরে স্থানীয় কালু মিয়া হাওলাদারকে জানালে তিনি সাপটি উদ্ধার করে বস্তা ভরে রেখে দেন। পরে কালু মিয়া স্থানীয় সাংবাদিকের সাথে যোগাযোগ করেন। সাংবাদিকরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার উর্মি ভৌমিক বলেন, আমি স্থানীয়ভাবে সাপটি উদ্ধারের বিষয়টি জানতে পেরে বন কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা মোঃ সেলিম বলেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে মাঝেরচরের গহীন বনে অবমুক্ত করে দিয়েছি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo