শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

পিরোজপুরে প্রথম নারী ব্যারিস্টার সাদিয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 2, 2022,
  • 368 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রথম নারী ব্যারিস্টার সাদিয়া করিম স্নিগ্ধা। লন্ডনের (সিটি ইউনিভার্সিটি) লিঙ্কন্স ইন্স থেকে ব্যারিস্টারি পাস করেছেন তিনি।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের সাদিয়া করিম স্নিগ্ধা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও কবি পারভীন রেজা দম্পতির একমাত্র মেয়ে।

জানা গেছে, সাদিয়ার জন্ম ১৯৯৬ সালের ১৯ আগস্ট। তিনি মতিঝিল আইডিয়াল স্কুল থেকে ২০১২ সালে এসএসসি ও ২০১৪ সালে হলিক্রস স্কুল থেকে এইচএসসি পাস করেছেন। ২০১৬ সালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘ডিপ্লোমা ইন ল’ এবং ২০১৭ সালে লন্ডন পিয়ারসন কলেজ থেকে হায়ার ন্যাশনাল সার্টিফিকেট (এইচএ সি) ইন ল’ অর্জন করেন।

এদিকে সাদিয়া ২০১৯ সালে লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) এবং ২০২১ সালে বিপিপি ইউনিভার্সিটি থেকে এলএলএম এবং ২০২২ সালে (সিটি ইউনিভার্সিটি) লিঙ্কন্স ইন থেকে ‘ব্যারিস্টার এট ল’ অর্জন করেন।

এ বিষয়ে প্রানিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, আমি নিজে আইন পেশার মানুষ। দুটি সন্তানও আইন পেশার সঙ্গে যুক্ত হয়েছে। তাদের সাফল্যে আমি গর্বিত।

v

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo