শিরোনামঃ
এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৫০ জন এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের বাবার কাছে মাদকের টাকা না পেয়ে বসত ঘরে আগুন দিল ছেলে সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরাতে আল্টিমেটাম বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে আলোচিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার খুনের আসামি বরিশালে গ্রেপ্তার টানা ২২ দিনের নিষেধা’জ্ঞা শেষে মেঘনায় হাজারো জেলে, জমজমাট ইলিশের বাজার বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘ভুয়া চিকিৎসক’ ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা যেভাবে নবুয়তের মোহর দেখে শেষ নবীকে চিনেছিলেন সালমান ফারসি

পটুয়াখালীতে নিবার্চনে হেরে ভোট কেনার টাকা ফেরত নিলেন সদস্য প্রার্থী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, October 18, 2022,
  • 340 সংবাদটি পঠিক হয়েছে

পটুযাখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ২ নং সংরক্ষিত আসনের (বাউফল ও দশমিনা) সদস্য প্রার্থী রুবিনা আক্তার নির্বাচনে হেরে ইউপি সদস্যদের কাছে টাকা ফেরত নিতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, এমন একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা যায়, পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বাউফল ও দশমিনা উপজেলার সংরক্ষিত নারী আসনে চারজন প্রার্থী প্রতিদ্ধন্ধীতা করেন। কামরুন নাহার দোয়াত কলম প্রতীক নিয়ে ১৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী পশরী রানী হরিণ প্রতীক নিয়ে ১২০ ভোট পান। এদিকে মোসা. রুবিনা আক্তার ফুটবল প্রতীক নিয়ে ৩৬ ভোট পান এবং আরেক প্রার্থী ফাতেমা আলম শূন্য ভোট পেয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে রুবিনা আক্তারকে বলেন, “আমি সামর্থ্য অনুযায়ী ভোটারদের ২ হাজার করে টাকা দিয়েছি। তারা টাকা নেওয়ার সময় আশ^াস দিয়েছে আমাকে ভোট দেবে, কিন্তু তারা আমাকে একটা ভোটও দেয়নি। অন্যান্য মেম্বার আমার টাকা ফেরত দিয়ে দিয়েছে, কিন্তু এই মেম্বার টাকা দিতে চায়নি। পরে টাকা ফেরত দিয়েছে এবং আমাকে লাঞ্ছিত করেছে।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল বলেন, বিষয়টি আমিও দেখেছি। নির্বাচনে টাকার লেনদেন করা অবৈধ। তারা দুজনই অপরাধ করেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo