শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

দাম্পত্য জীবনের ২৭ বছর ওমর সানি-মৌসুমীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 2, 2022,
  • 334 সংবাদটি পঠিক হয়েছে

চলচ্চিত্রের সর্বজনগৃহীত আদর্শ দম্পতি ওমর সানি-মৌসুমী। ১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। সেই হিসাবে আজ তাদের দাম্পত্য জীবনের ২৭ বছর পূর্ণ হলো।
বিবাহবার্ষিকী উপলক্ষে ওমর সানি ফেসবুকে স্ট্যাটাসে মৌসুমীর সঙ্গে বাকি জীবন একসাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি লিখেছেন, ‘আল্লাহ একসাথে থাকার তৌফিক দান করুন বাকি জীবন। শুভ বিবাহবার্ষিকী মৌসুমী।’

মৌসুমীকে নিয়ে সানি বলেন, ‘মৌসুমী একজন পরিপূর্ণ মানুষ। সে যেমন নায়িকা তেমনি স্ত্রী-মা হিসেবেও অসাধারণ। বাবার বাড়ি বা শ্বশুরবাড়ির প্রত্যেক সদস্যের খবর রাখে সে। সবার সুখ-দুঃখের অংশীদার হয়। সমাজসেবক হিসেবেও সে সফল মানুষ। আমার সুখে-দুঃখে পথচলার সঙ্গী, এককথায় মৌসুমীই আমার জীবনের সব।’

তবে মৌসুমীর কাছে মনে হয়, এই তো সেদিন তিনি বিয়ে করেছেন। তার ভাষায়, ‘বিবাহবার্ষিকী এলে আজও মনে হয়, এই তো সেদিন বিয়ে করলাম। কবে, কখন এতটা সময় পার হয়ে গেল বুঝতেই পারিনি।’

সংসার জীবন সুখের করতে পারস্পরিক বিশ্বাস মূল মন্ত্র বলে মনে করেন মৌসুমী। তিনি বলেন, ‘সবকিছুই ম্যানেজ করা যায়, কিন্তু সম্পর্কের ছন্দপতন খুব একটা করা যায় না। সম্পর্ক বেঁচে থাকে পরস্পরের প্রতি বিশ্বাস আর শ্রদ্ধায়। এটাও ঠিক, শুধু দাম্পত্যে নয়, যে কোনো সম্পর্কেই বিশ্বাস ও শ্রদ্ধা থাকতে হবে।’

ওমর সানি-মৌসুমী জুটি হিসেবে প্রথম অভিনয় করেন দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ সিনেমায়। সেটি ১৯৯৪ সালের কথা। এরপর তারা উপহার দিতে থাকেন একের পর এক সুপারহিট চলচ্চিত্র। এ জুটি খুব দ্রুত দর্শকের প্রিয় জুটিতে পরিণত হয়।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo