শিরোনামঃ
ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের, ‘শিগগিরই জানতে পারবেন’—নতুন হামলার সিদ্ধান্ত আসছে? পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই নদীর পাড়ে গড়ে তোলা হচ্ছে অবৈধ ইটভাটা। বরিশালে দরপত্র বাতিলের পরও কোথাও উচ্ছেদ অভিযান, কোথাও চলছে ভরাটের মহোৎসব বরিশালে বার্ষিক পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ : জুতা ও প্রবেশপত্রের সূত্র ধরে মিললো স্কু°লছা°ত্রীর মর°দেহ বরিশাল জেলা-উপজেলায় চক্ষু বিশেষজ্ঞ নেই, ভরসা শের-ই-বাংলা মেডিকেল বরিশালসহ তিন বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা ভোলা থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ আটক ৮ যে আমলের কারণে সাহাবিকে জান্নাতি বলেছিলেন মহানবি (সা.) প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গু’লি করে হ’ত্যা টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

ডেঙ্গুর কবলে সালমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 22, 2022,
  • 331 সংবাদটি পঠিক হয়েছে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। অসুস্থতার কারণে বাড়িতেই রয়েছেন তিনি।

শনিবার (২২ অক্টোবর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে সালমানকে শুটিং বন্ধ রাখতে হয়েছে। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শারীরিকভাবে তেমন অসুস্থ নয় সালমান। পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরবেন তিনি। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর দিওয়ালির সব আমন্ত্রণের জবাবেই আপাতত ‘না’ বলে দিয়েছেন এ অভিনেতা।

কিছু দিনের জন্য তাই বিগ বসের মঞ্চ থেকেও বিরতি নিতে হয়েছে তাকে। শুক্রবার দর্শক ওই শোয়ের সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক করন জোহরকে। তবে শনিবার আবার সঞ্চালকের আসনে সালমানকেই দেখবেন দর্শক। কেননা, আগেই বেশ কিছু পর্বের শুটিং সেরে রেখেছেন সালমান।

প্রসঙ্গত, আগামী ২৫ অক্টোবর থেকে পরের ছবির শুটিং শুরু করার কথা ছিল ভাইজানের। ডেঙ্গু থেকে দ্রুত সেরে উঠে নির্দিষ্ট দিনে সেই ছবির কাজ শুরু করতে পারবেন কিনা, তা আজ শনিবার পর্যন্তও স্পষ্ট নয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo