শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

বিভাগীয় সমাবেশ করতে বঙ্গবন্ধু উদ্যান চাইছে বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 23, 2022,
  • 287 সংবাদটি পঠিক হয়েছে

বিএনপির চলমান আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে আগামী ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ করবে বরিশাল মহানগর বিএনপি। এরই মধ্যে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করেছে দলটি।

এরই অংশ হিসেবে বরিশালে বিভাগীয় সমাবেশ করার লক্ষ্যে স্থান নির্ধারণের বিষয়ে আবেদনও করেছে তাঁরা। সমাবেশ করতে দলটির নেতাকর্মীরা বরিশালের জেলা প্রশাসক বরাবরে ঐকটি আবেদন করেছে। আবেদনে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানকে বেঁছে নিয়েছে তাঁরা।

জানাগেছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি.শর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীসহ সারা দেশে চাল, ডাল,জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অনুমতি চেয়ে জেলা প্রশাসকের নিকট আবেদন পত্র জমা দিয়েছে মহানগর বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ।

রোববার বেলা ১২টায় জেলা প্রশাসক বরাবরে আবেদন করে। জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার এর পক্ষে আবেদনটি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম আমিন, মহানগর সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট মো. আজাদ হোসাইন, এ্যাডভোকেট শেখ হুমাউন কবীর মাসউদ, এ্যাডভোকেট সরোয়ার হোসেন সহ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo