শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

দুর্যোগ মোকাবেলায় বরিশালে খোলা হচ্ছে কন্ট্রোল রুম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 24, 2022,
  • 269 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল প্রতিনিধি:: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বরিশালে। জেলায় প্রায় তিন লাখ মানুষের আশ্রয়ের জন্য কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেই সঙ্গে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা হচ্ছে।

জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। যেখানে ২ লাখ ৬৮ লাখ ৯৯০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। প্রয়োজনীয় খাদ্য সামগ্রী (শুকনা খাবার, সুপেয় পানি),মোমবাতি, ঔষধপত্রের ব্যবস্থা রাখা হয়েছে।

উদ্ধার তৎপরতায় প্রয়োজনীয় যানবাহন-সরঞ্জামাদিসহ প্রতিটি ইউনিয়নে ১টি করে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে।

জেলার সকল স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা হচ্ছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় মোকাবেলায় ও জরুরি সেবায় রেড ক্রিসেন্ট, সিপিপি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo