শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

বরিশালে মশারি টাঙিয়ে ডেঙ্গু সচেতনতার ব্যতিক্রমী প্রচারণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, October 25, 2022,
  • 270 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: প্রতীকী ডেঙ্গু মশা বাইরে রেখে মশারির মধ্যে অবস্থান করে জনসচেতনতার প্রচারণা চালিয়েছেন সাইফুল্লাহ নবীন নামে এক অঙ্কন শিল্পী ও লেখক। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই প্রচারণা চালান তিনি।

‘ঘরবাড়ি পরিষ্কার রাখুন, ডেঙ্গু মশা ধ্বংস করুন’-শ্লোগান সংবলিত একটি প্ল্যাকার্ড নিয়ে বেলা ১১টার দিকে অশ্বিনী কুমার হলের সামনে মশারি টাঙিয়ে এর ভেতরে অবস্থান নেন সাইফুল্লাহ নবীন। নিজের হাতে তৈরি একটি প্রতীকী মশা রাখেন মশারির বাইরে। দীর্ঘ দুই ঘণ্টা প্ল্যাকার্ড নিয়ে মশারির মধ্যে অবস্থান করেন তিনি। একপর্যায়ে তিনি প্ল্যাকার্ডটি মশারির সাথে টাঙিয়ে দেন। বহু মানুষ তার এই প্রচারণা অবলোকন করেন।

অভিনব এই প্রচারণার বিষয়ে সাইফুল্লাহ নবীন বলেন, দেশে ডেঙ্গু মশার প্রভাব বাড়ছে। শিশুরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বেশি। ডেঙ্গুর ক্ষতিকর প্রভাব এবং এ বিষয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই প্রচারণা চালিয়েছেন তিনি। ডেঙ্গু থেকে মুক্তি পেতে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

এদিকে, বরিশালে ডেঙ্গু পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। মঙ্গলবার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৭২ জন রোগী চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছে পরিচালক কার্যালয়ের একটি সূত্র।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo