শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বরিশালে ৮ কোটি ১৯ লাখ টাকার মৎস্য সম্পদের ক্ষতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, October 26, 2022,
  • 307 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বরিশাল জেলায় ৮ কোটি ১৯ লাখ টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। আর আংশিক ও পুরোপুরি মিলিয়ে মোট ৩১৪১টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ৯টায় সংশ্লিষ্ট দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও কৃষিখাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা পরিমাপ করা হচ্ছে।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার জানান, জেলার মধ্যে সবচেয়ে বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে হিজলা উপজেলায়। ওই উপজেলায় ২২০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আগৈলঝাড়ায় ৩৫‌, গৌরনদী‌তে ১১৫, উজিরপু‌রে ১৫০, বানারীপাড়ায় ১০০, বাবুগ‌ঞ্জে ১০৫, মুলাদী‌তে ৬০, মে‌হে‌ন্দিগ‌ঞ্জে ১৩২, ব‌রিশাল সদর ও মহানগ‌রে ৬০ এবং বা‌কেরগ‌ঞ্জে ১৮১‌টি ঘরবা‌ড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৫০৮‌টি আং‌শিক ও ৬৩৩‌টি ঘরবা‌ড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হ‌য়ে‌ছে।

এদিকে জেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে ১৮৪৩টি মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। খামার তলিয়ে যাওয়ায় ৫৮৫ মেট্রিক টন বড় মাছ এবং ২৪ লাখ পিস পোনা বেড়িয়ে গেছে। এতে প্রায় ৮ কোটি ১৯ লাখ টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে।

অন্যদিকে জেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ বলেন, ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর কৃষি দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী মাঠে কাজ করেছি। এখনো আমরা হিসেব শেষ করতে পারিনি। আশা করছি বুধবার দুপুরের মধ্যে হিসেব নিরুপণ করা সম্ভব হবে।

প্রসঙ্গত, গতকাল সোমবার বরিশাল উপকূলের ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় সিত্রাং। এতে জেলায় ৫৫ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। এখন পর্যন্ত দেড় হাজার মিটার বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। সম্পদের ক্ষতি হলেও এই জেলায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo