শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

ঝালকাঠিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের বাধা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 27, 2022,
  • 320 সংবাদটি পঠিক হয়েছে

যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে ঝালকাঠি জেলা যুবদল। তাতে পুলিশ বাধা দিলে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তির একপর্যায়ে শোভাযাত্রাটি পণ্ড হয়ে যায়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পশ্চিম চাঁদকাঠিস্থ পালবাড়ি সংযোগ সড়ক এলাকায় জেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার। কিন্তু তা কিছুদূর সামনে যেতেই পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশ ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে কিছুক্ষণ ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে শোভাযাত্রাটি পণ্ড হয়ে যায়। পরে সেটি বিক্ষোভে রূপান্তর হয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, এনামুল হক সাজু প্রমুখ।

এ কর্মসূচীতে যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আমরা শান্তিপুর্ণভাবে শোভাযাত্রার আয়োজন করেছিলাম। অগণতান্ত্রিক সরকার আমাদের কর্মসূচীতে পুলিশ দিয়ে বাধা দেয়। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশের বাধা উপেক্ষা করিনি। পরে আমতলা রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে আগামি ৫ নভেম্বর বরিশালের মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সম্পর্কে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করা হয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্মসূচী পালন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি ছিল না। তাই আমরা বিশৃঙ্খলার আশঙ্কায় শোভাযাত্রা নিয়ে সামনে অগ্রসর হতে দেইনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo