শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 27, 2022,
  • 284 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠির রাজাপুরে আব্দুল আলিম হাওলাদার (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আব্দুল আলিম উপজেলার দক্ষিণ রাজাপুরের মো. শাহজাহান হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, আব্দুল আলিম সকালে বাবার সাথে দোকানে গিয়ে নাস্তা করার পরে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরে তাঁর বাবা বাড়িতে গিয়ে আলীমকে না দেখে খোঁজাখুজি করেন। পরে ঘরের পেছনের বারান্দায় গলায় রশি দিয়ে ঝুলতে দেখেন আলিমকে। তিনি পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজাপুর থানার উপপরিদর্শক সঞ্জিব কুমার পাহলান জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ ঝালকাঠির মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo