শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

শুধু বয়কটের কারণে আমিরের ছবি ফ্লপ হয়নি : কঙ্গনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 30, 2022,
  • 326 সংবাদটি পঠিক হয়েছে

স্পষ্ট কথা বলা থেকে কখনও পিছপা হন না কঙ্গনা রানাওয়াত। বলিউডের কারও সঙ্গেই বিশেষ বনিবনা নেই তার। বিশেষত তিন খান-সুপারস্টারদের কার্যত দু’চোখে সহ‍্য করতে পারেন না। বলিউডের বর্তমান পরিস্থিতি খানদের জন‍্যও দুঃসময় ডেকে এনেছে। আমির খানের শেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। তবে কঙ্গনার মতে, বলিউডের বয়কট সংস্কৃতির জন‍্য ফ্লপ হয়নি এই ছবি।

সম্প্রতি এক অনুষ্ঠানে ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ হওয়ার ব‍্যাপারে নিজের মতামত প্রকাশ করেন কঙ্গনা। বলিউড সুপারস্টারদের তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ‘সবরকম সুযোগ-সুবিধা ভোগ করেন সুপারস্টাররা। দুই কোটি টাকার একটা কাজের জন‍্য ২০০ কোটি টাকা দাবি করেন তারা। যেখানে ফ্লাইটের ইকোনমি ক্লাসে করেই যাওয়া যায়, সেখানে চার্টার্ড প্লেন উড়িয়ে নিয়ে যান তারকারা। কিন্তু মানুষ এখন প্রশ্ন করছেন, আদৌ কি এরা সুপারস্টার হওয়ার যোগ‍্য?’

আমিরের নাম নিয়ে সরাসরি তোপ দেগেছেন কঙ্গনা। যে তুরস্ক-ভারতের বিরুদ্ধে ছিল, সেখানেই গিয়ে ফার্স্ট লেডির সঙ্গে ছবি তুলেছিলেন আমির। ভারতকে ‘অসহিষ্ণু’ বলে গোটা বিশ্বের কাছে দেশের নাম ডুবিয়েছিলেন তিনি। নিজেকে ভারতীয় হিসেবে লজ্জিত বলেছিলেন।

কঙ্গনা বলেন, ‘এরপরেই মানুষের মনে প্রশ্ন জাগে যে এরা কি আদৌ সুপারস্টার হওয়ার জন‍্য সঠিক মানুষ? কষ্ট করে অর্জিত টাকা কি এদের জন‍্য খরচ করা যায়? যারা নিজের দেশকে ভালবাসে তারা প্রশ্ন তুলতে শুরু করেছে, আমিরের ছবি দেখা যায় কি না। এই উপলব্ধির জন‍্যই আমিরের ছবি ডুবেছে। বয়কট সংস্কৃতি এখানে কোনো ভূমিকা নেই।’

বলিউড ও দক্ষিণ ভারতীয় ছবির মধ‍্যে পার্থক‍্যের বিষয়েও মুখ খোলেন কঙ্গনা। তিনি বলেন, “এখন যে ছবিগুলো চলছে সেগুলোর মধ‍্যে ভারতীয় আমেজ পরিপূর্ণ। ‘কানতারা’ এবং ‘পন্নিয়িন’ সেলভন দুটো ছবিই ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরে। অন‍্যদিকে বলিউড পাশ্চাত‍্য সংস্কৃতি থেকে উদ্বুদ্ধ হয়ে ছবি তৈরি করছে।”

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo