শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

ভোলায় বিয়ে বাড়িতে গিয়ে বরের ভাইয়ের মৃত্যু!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 30, 2022,
  • 325 সংবাদটি পঠিক হয়েছে

ভোলায় বিয়ে বাড়িতে বরের চাচাতো ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে ইব্রাহিম লিমন (২৭) নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামে বরের বাড়িতে রোববার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আযম বিষয়টি নিশ্চিত করেছেন।

লিমন একই ইউনিয়নের মেদুয়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে এবং এক সন্তানের জনক। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। চাচাতো ভাই উজ্জ্বল হোসেনের বিয়েতে সম্প্রতি তিনি ঢাকা থেকে এসেছিলেন।

পুলিশ লিমনের পরিবার ও বিয়ে বাড়ির লোকজন জানান, গত ২০ অক্টোবর লিমন ঢাকা থেকে উজ্জ্বলের বিয়েতে আসেন। ২৩ অক্টোবর তার বৌভাত অনুষ্ঠানে যোগ দেন। এরপর থেকেই তিনি ওই বিয়ে বাড়িতে ছিলেন। গতকাল রাতে বাড়ির অন্যান্যদের সঙ্গে দুষ্টমি করে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের লোকজন তাকে সজাগ করতে গিয়ে দেখতে পান ঘুমিয়ের মধ্যে লিমনের মৃত্যু হয়েছে।

এসআই মো. গোলাম আযম জানান, লিমনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং পরিবারেরও কোনো অভিযোগ নেই। তিনিও ধারণা করছেন, স্ট্রোকে লিমনের মৃত্যু হতে পারে।

এসআই আরও জানান, এখনও ঘটনাটির তদন্ত চলছে। লিমনের স্ত্রী ঢাকা থেকে ভোলায় আসছে। তার কোনো অভিযোগ থাকলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo