শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

পিরোজপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 30, 2022,
  • 300 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলায় সুপারিবাগান নিয়ে বিরোধের জেরে মনিরুজ্জামান মনির হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

শনিবার (২৯ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরের পরিবারের সদস্যরা যশোরে থাকেন। বাড়িতে তিনি একা থাকতেন। সুপারিবাগান নিয়ে মনিরের সঙ্গে প্রতিবেশী রুহুল আমিনের বিরোধ ছিল। শনিবার দুপুরে মনির সেই বাগানে সুপারি পাড়তে যান। এসময় রুহুল আমিন ও তাঁর ছেলে ইমরুল তাকে পিটিয়ে আহত করেন। এ অবস্থায় মনির তাঁর ঘরে চলে যান। এরপর রাত ৯টার দিকে তাঁর এক আত্মীয় তাকে ঘরের মধ্যে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়দের ডেকে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, শনিবার দুপুরে মনিরের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের ধাক্কা-ধাক্কি ও ঝগড়া বিবাদ হয়েছে বলে শুনেছি। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা কিনা, নিশ্চিত হওয়া যাবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo