শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

শাহরুখ খানের জন্মদিন আজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 2, 2022,
  • 326 সংবাদটি পঠিক হয়েছে

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্ম তার। নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার পর তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য। জন্মদিনে অসংখ্য ভক্ত ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন এই অভিনেতা।

শাহরুখ খান, অভিনয়ের প্রতি ভালোবাসা, নিষ্ঠা আর সাফল্যে পৌঁছেছেন শীর্ষস্থানে। হয়েছেন বলিউডের বাদশাহ। মঞ্চ নাটকে অভিনয়ের হাতেখড়ি শাহরুখের। ক্যারিয়ার শুরু করেন ১৯৮৮ সালে টিভি সিরিয়ালে অভিনয় দিয়ে। ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে অভিষেক হয় বড় পর্দায়।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ‘বাজিগর, ‘ডর’ ছবিতে পান আকাশচুম্বী জনপ্রিয়তা। নব্বইয়ের দশকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিতে অভিনয় করে তুমুল সাড়া ফেলেন। একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়ে হয়ে উঠেন বলিউড বাদশাহ।

অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও সফল শাহরুখ। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি করেছেন ‘মে হু না’, ‘ওম শান্তি ওম’, ‘রা ওয়ান’ বা ‘বাদলা’র মতো জনপ্রিয় সিনেমা। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রীর পাশাপাশি ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা।

জন্মদিনটি বরাবরের মতোই পারিবারিক আবহে কাটাচ্ছেন শাহরুখ। তবে তেমন কোনো অনুষ্ঠান রাখেননি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অনুরাগীদের সঙ্গে কেক কাটার কথা রয়েছে তার। সেই সঙ্গে প্রকাশ পেতে পারে তার মুক্তিপ্রতীক্ষিত ‘পাঠান’ সিনেমার টিজার।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo