ভোলায় সড়ক দুর্ঘটনায় কাঠমিস্ত্রী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 3, 2022,
  • 341 সংবাদটি পঠিক হয়েছে

ভোলায় সড়ক দুর্ঘটনায় মো. সোহেল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. সাব্বির নামে আরেক যুবক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলা তালতলি নামক জায়গায় এ ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বুধবার (৩ আগস্ট) সকাল ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সোহেল সদর উপজেলা শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কাঠমিস্ত্রী ছিলেন।

প্রত্যক্ষর্শীদের বরাত দিয়ে ওসি জানান, একটি মোটরসাইকেলযোগে সোহেল ও সাব্বির হোসেন ভোলা থেকে বাংলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি তালতলি নামক জায়গায় পৌঁছালে পেছন থেকে তেলবাহী এক লরি ওই মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। এবং আহত সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠান।

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। যার ফলে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তেলবাহী লরিসহ চালক পুলিশ হেফাজতে রয়েছে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo