শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরগুনায় মাহফিল থেকে ফেরার পথে ৩ কিশোরের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, November 4, 2022,
  • 357 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনার বেতাগীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। উপজেলার খানের হাট এলাকায় শুক্রবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ি এলাকর কবির হোসেনের ১৬ বছর বয়সী ছেলে ইয়াসিন আরাফাত, মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া গ্রামের মো. রফিকের ১৭ বছরের ছেলে রাব্বি মৃধা। নিহত অপর কিশোরের পরিচয় জানা যায়নি।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের স্বজনদের বরাতে তিনি জানান, বেতাগী উপজেলার ঐতিহ্যবাহী মোকামিয়া দরবার শরীফে মাহফিল চলছে। নিহত রাব্বি, আরাফাত ও আরেক কিশোর সন্ধ্যায় মাহফিলে যায়। এরপর রাত আনুমানিক ১২টার দিকে তারা একটি মোটরসাইকেলে করে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দেয়।

সোয়া ১২টার দিকে পাশ্ববর্তী খানের হাট এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ওই তিন কিশোর সড়কের পাশের ডোবায় ছিটকে পড়ে।

স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তিনজনকে ডোবা থেকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদেরকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ওসি শাহ আলম আরও বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক ধারণা, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo