শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

পিরোজপুরে ইউপি সদস্যকে হত্যা, চেয়ারম্যান গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 5, 2022,
  • 273 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলায় ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গাজী সিদ্দিকুর রহমানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাজী সিদ্দিকুর রহমান (৫০) পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তবে এ বিষয়ে শনিবার (৫ নভেম্বর) সকালে র‌্যাব ১১ এর মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

র‍্যাব জানায়, ৩১ অক্টোবর সকালে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ভিটাবাড়িয়া আজহারিয়া দাখিল মাদ্রাসার কাছে এ হত্যাকাণ্ড ঘটে। অবশেষে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার করা হয় সিদ্দিকুর রহমানকে।

এর আগে ঘটনার দিন রাতে মোটরসাইকেল চালক মো. সজল জোমাদ্দার (২৮) ও মামুন ওরফে টাক মামুনকে (৪৫) গ্রেপ্তার করে ভান্ডারিয়া থানা পুলিশ।

উল্লেখ্য, কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব-শত্রুতার জের ধরে সোমবার সকালে ইউপি সদস্য মামুন হাওলাদারকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo