শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

ভোলা-বরিশাল রুটে স্পিডবোট-বাস চলাচল শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 5, 2022,
  • 357 সংবাদটি পঠিক হয়েছে

টানা তিনদিন বন্ধ থাকার পর ভোলা-বরিশাল রুটে স্পিডবোট এবং দুইদিন পর বাস চলাচল শুরু হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুর থেকে বাস এবং বিকেল সাড়ে ৩টা থেকে স্পিডবোট চলাচল শুরু হয়। এতে দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে ফিরে স্বস্তি এসেছে।

ভেদুরিয়া ঘাটে দেখা গেছে, গন্তব্যমুখী যাত্রীদের ভিড়। ঘাট থেকে স্পিডবোট ছেড়ে যাচ্ছে বরিশালের উদ্দেশে। অন্যদিকে ভোলা-চরফ্যাশনসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ভোলার সঙ্গে বাইরের জেলাগুলোর যোগাযোগ চালু হয়েছে।

স্পিডবোট মালিক কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে স্পিডবোট চলাচল শুরু করা হয়েছে।

অন্যদিকে বাস সমিতির সাধারণ সম্পাদক আবু কামাল আজাদ বলেন, ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিকেল ৩টার কিছুক্ষণ পর থেকে বাস চলছে। তবে লঞ্চ চলাচল এখনও শুরু হয়নি। বিকেল ৫টার পর থেকে লঞ্চ চলাচলও শুরু হব বলে জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার থেকে লঞ্চ-স্পিডবোট ও শুক্রবার সকাল থেকে বাস ধর্মঘট ডাক দেওয়া হয়েছিল। পূর্ব ঘোষণা ছাড়া ধর্মঘটের ডাক দেওয়া বিপাকে পড়েছিলেন সাধারণ যাত্রীরা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo