শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল-সম্পাদক আরিফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 10, 2022,
  • 275 সংবাদটি পঠিক হয়েছে

দীর্ঘ দুই বছর পর পটুয়াখালী জেলা ছাত্রলীগের ৫৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. তানভীর হাসান আরিফ।

বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে ৩৯ জনকে সহসভাপতি, ৯ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৭ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়াও একই বিজ্ঞাপ্তিতে ছয় জনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফ বলেন, পটুয়াখালী জেলা ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শের ছাত্র সংগঠন হিসেবে কাজ করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আমার ওপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা সঠিকভাবে পালন করব।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে পটুয়াখালী জেলা ছাত্রলীগ জেলা আওয়ামী লীগের সহযাত্রী হিসেবে কাজ করবে। ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বড় হয়েছি। পটুয়াখালী জেলার সকল শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে কাজ করে যাব। মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলব।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo